নীলফামারী কিশোরগঞ্জে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার গারাগ্রাম ইউনিয়নের পূর্ব দলিরাম হাজীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুরা হল- জেলার কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম হাজীপাড়া গ্রামের মোশারফ হোসনের মেয়ে মুকমিনা খাতুন (৮) ও একই এলাকার আসাদুল ইসলামের মেয়ে রাজে খাতুন (৭)।

গাড়াগ্রাম ইউপি চেয়ারম্যান বিপ্লব কুমার সরকার জানান, শিশু দুটি প্রতিবেশী। তারা একই সঙ্গে খেলাধুলা করে। ধারণা করা হচ্ছে বিকালে খেলতে গিয়ে সবার অগোচরে তারা বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। সন্ধ্যা হলেও শিশু দু’টি বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাদের খুঁজতে থাকেন। সন্ধ্যার পরে পাশের পুকুরে তাদের লাশ ভেসে উঠলে এলাকাবাসী উদ্ধার করে।

কিশোরগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

কেএইচ