গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের মধ্য ফলিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাফী (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেল পৌনে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। রাফী ওই এলাকার আলম মিয়ার ছেলে। সে স্থানীয় দক্ষিণ কামারজানী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

প্রতক্ষ্যদর্শী ও নিহতের পারিবারিক সূত্র জানায়, সন্ধ্যায় গাছ থেকে সজনে ডাটা পাড়ার জন্য রাফীকে গাছে উঠিয়ে দেন প্রতিবেশী মকবুল হেসেনের স্ত্রী ফিরোজা বেগম। এসময় অসাবধানতা বশত গাছের ডাল ভেঙে নিচে দিয়ে টানানো বিদ্যুতের তারের উপর পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রাফী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বোয়ালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম সাবু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি।

এসটি