চট্টগ্রামের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মামলার ৭৮ আসামিকে গ্রেফতা করেছে পুলিশ। এদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি আছেন ৫৯ জন।

বৃহস্পতিবার দিন ও রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাছান বলেন, বৃহস্পতিবার দিন ও রাতভর জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৫৯ জন, নিয়মিত মামলায় ১৩ জন ও নাশকতা মামলায় জামায়াত-শিবিরের ৪ জন, বিএনপির ১ জনসহ মোট ৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার তাদেরকে আদালতে হাজির করা হবে বলেও জানান পুলিশ কর্মকর্তা নাঈমুল হাছান।

কেএইচ