চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফকিরহাটে রোববার ভোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: রনি (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।
নিহত রনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম রুপসা গ্রামের মো. মনির হোসেনের ছেলে বলে জানা গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কর্তব্যরত নায়েক মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ফকিরহাট এলাকায় ট্রাক থেকে বালু নামানোর সময় ছিড়ে পড়ে থাকা বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে গুরুতর আহত হন।
মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ভোর ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





