নওগাঁর মান্দা উপজেলায় ট্রাক উল্টে খাদে পড়ে অন্তত ৬ জন নিহত ও তিনজন আহত হয়েছেন। শনিবার সকাল নয়টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাজি-গোবিন্দপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
মান্দা থানার ওসি আনিছুর রহমান এ তথ্য জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তিনি হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বাঁশ বোঝাই ট্রাকটি নওগাঁ থেকে রাজশাহীর মোহনপুরে দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ৬ জন নিহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল লাশগুলো উদ্ধার করেছে। আর আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।
ওসি আনিছুর রহমান আরও জানান, হতাহতরা সবাই শ্রমিক। ট্রাকের নিচে আরও কেউ চাপা পড়েছে কি না তার সন্ধান চলছে।
এমএনজে





