খাগড়াছড়িতে আনসার ক্যাম্পে গুলি করে হিল আনসারের নায়েক আমির হোসেন হত্যার একদিন পার হলেও ধরা পড়েনি আনসার সদস্য রফিকুল ইসলাম।
শনিবার সাড়ে ১১টার দিকে রফিকুলের নিয়ে যাওয়া অস্ত্র ও ৮০ রাউন্ড গুলি পার্শ্ববর্তী জঙ্গল থেকে উদ্ধার করেছে পুলিশ।
নিহত আমির হোসেনের বড় ছেলে ফরিদ মিয়া জানান, হেডম্যান পাড়া আনসার ক্যাম্পে দুই সহকর্মীর মাঝে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আনসার সদস্য রফিকুল ইসলাম তার বাবা নায়েক আমির হোসেনকে গুলি করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
নিহত আমির হোসেন জেলার পানছড়ি উপজেলার মৃত রজব আলীর ছেলে।
অন্যদিকে রফিকুল জেলার মাটিরাঙা উপজেলার বলিটিলা গ্রামের বাসিন্দা । ঘটনার পরপরই রফিকুল অস্ত্র ও গুলি নিয়ে পালায়। পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা করছে। লাশ উদ্ধার শেষে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্ত করা হয়েছে। এই ঘটনায় দিঘীনালা থানায় মামলার প্রস্তুতি চলছে।
এএইচ





