নরসিংদীতে পুলিশের সাথে ডাকাতদের গোলাগুলির ঘটনা ঘটেছে। প্রায় ৩০মিনিট গোলাগুলি শেষে ৪ স্বশস্ত্র ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে নরসিংদীর বাশাইল এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ সুপার আমেনা বেগম নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, এসময় তাদের কাছ থেকে ৩টি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ ও বাড়ীর মালিক জানায়, রাত ৮টার দিকে পৌর শহরের বাসাইল এলাকায় আহসান মঞ্জিলের মালিক মাকসুদুল কবির ফেরদৌসের বাড়িতে বাসা ভাড়া নিতে যায় দুই যুবক।

এসময় তাদের পেছনে অস্ত্রধারী আরো দুই যুবক ঘরের ভেতরে প্রবেশ করে বাসার লোকজনদের জিম্মি করে ফেলে। পরে ঘরের আলমিরা ভেঙ্গে স্বর্ণ ও নগট টাকা লুট করে। এতে বাধা দিলে ডাকাতরা তাদের মারধোর শুরু করেন। এসময় জিম্মিরা চিৎকার শুরু করেন।

আশপাশের লোকজন খবর পেয়ে মেইন গেইটে তালা লাগিয়ে দেয় এবং পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সুপার আমেনা বেগমের নেতৃত্বে সদর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাড়িটিকে চারপাশ থেকে ঘিরে ফেলেন।

এসময় ডাকাতদের আত্মসমর্থন করতে বললে তারা (ডাকাত) পুলিশকে লক্ষ করে ককটেল ও গুলি ছুড়ে। পরে পুলিশও পাল্টা গুলি ছুড়েন। প্রায় ৩০ মিনিট গোলাগুলির পর ৪ ডাকাত পুলিশের কাছে আত্মসমর্থন করে। এসময় তাদের কাছ থেকে ২টা বিদেশী পিস্তল একটা চাপাতি ও গোলাবারুদ উদ্ধার করে পুলিশ।


এমএনজে