পঞ্চগড়ের বোদা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সুমন (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার বড়শশী ইউনিয়নের মালেকাডাঙ্গা নামকস্থানে এই ঘটনাটি ঘটে।
নিহত সুমন একই এলাকার সালাউদ্দিনের ছেলে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





