সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলায় মোবাইল চুরির অভিযোগে এক কিশোরকে গাছের সঙ্গের বেঁধে নির্যাতনের অভিাযোগে মাসুক মিয়া (২৫) ও মোস্তফা মিয়া (৪৫) নামে দুই জনকে আটক করেছে পুলিশ।

আটক মাসুক মিয়া উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলাউড়া গ্রামের আবুল হাসেমের ছেলে ও মোস্তফা মিয়া একই উপজেলার বোগলা ইউনিয়নের নোয়াডর গ্রামের রুস্তুম আলী ছেলে। অভিযুক্তদের বুধবার রাতে আটক করা হয়।

নির্যাতিত কিশোর কামাল হোসেন (১৪) দোয়ারা বাজার উপজেলার দক্ষিণ কলাউড়া গ্রামের নূর হোসেনের ছেলে।

দোয়ারা বাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম নেওয়াজ জানান, গত রবিবার উপজেলার দক্ষিণ কলাউড়া গ্রামের আবুল হাসেমের ছেলে মাসুক মিয়ার মোবাইল চুরি হয়। এ অভিযোগে একই গ্রামের কিশোরকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে মাসুক ও একই উপজেলার বোগলা ইউনিয়নের নোয়াডর গ্রামের মোস্তফা।

এ ঘটনায় নির্যাতিত কিশোর কামালের চাচা তো ভাই তাজুল ইসলাম বুধবার দিনগত রাত সাড়ে ১০টায় দোয়ারা বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোটি পেয়ে দোয়ারা বাজার থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুই জনকে আটক করে।

এআই