ঢাকা- আরিচা মহাসড়কের বাইশ-মাইল এলাকায় গণ বিশ্ববিদ্যালয়ের একটি বাস ঢাকা হতে আসার সময় ডাকাত দ্বারা আক্রান্ত হয়।পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস-৩ এর ছাত্ররা এবং সিকিউরিটি গার্ডরা মিলে ডাকাত দলকে ধাওয়া করে বাসটি উদ্ধার করে।

বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটার সময় এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড ম্যাথম্যাটিকস-এর ৪র্থ সিমেস্টারের শিক্ষার্থী এবং ঘটনার প্রত্যক্ষদর্শী পলাশ সাহা জানান, মানুষের চিৎকারের শব্দ শুনে আমরা বেরিয়ে আসি। আমাদের দেখে ডাকাত দলটি পালিয়ে যায়।

কেএইচ