রাজধানীর পল্লবীর একটি লেক থেকে অজ্ঞাতনামা এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে যুবকের পরিচয় পাওয়া যায়নি।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
পল্লবী থানার এসআই জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর সেনানিবাসের পশ্চিম ভবনের পাশের লেক থেকে নিহত অজ্ঞাতনামা যুবকের লাশটি উদ্ধার করা হয়। এরপর সকাল ১১টার দিকে ময়না তদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।