কুষ্টিয়ার দৌলতপুরে লালন হোসেন (২৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। নিহত লালন উপজেলার পচামাদিয়া গ্রামের তাছেন আলীর ছেলে ।
গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হাকিমপুর ফুটানিবাজারে হামিদুল ইসলামের আড়তে পাট বিক্রয় করতে যায় লালন। আড়তের লেবাররা লালন হোসেনকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে কুষ্টিায়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, স্থানীয় হামিদুল ইসলামের আড়তে পাটি বিক্রয় করতে আসেন লালন। এসময় পাটের ওজন নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে আড়তের লেবার কুদ্দুস ও ভাষান তাকে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে। পরে আশঙ্কাজনক অবস্থায় লালনকে প্রথমে দৌলতপুর হাসপাতালে পরে কুষ্টিয়া হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে লালনের মৃত্যু হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাট বিক্রয় নিয়ে মারপিটের ঘটনায় লালন নামে একজন কুষ্টিয়া হাসপাতালে মারা গেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সবুজ/জারিফ





