রাজধানীর ধানমন্ডিতে একটি বহুতল ভবনে অবস্থিত এক রেস্টুরেন্ট থেকে লাফিয়ে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। তবে বিষয়টি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। ওই ব্যক্তির নাম সুলভ (৩৬)। তিনি কাজী ফার্মস গ্রুপের একজন কর্মকর্তা।

শনিবার ( ২০ মে ) বিকাল তিনটায় ধানমন্ডির সাত মসজিদ রোডের ৫১ নস্টালজিক রেন্টুরেন্টে এই ঘটনা ঘটে।

পুলিশের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার কাফী মো. আব্দুল্লাহ জানান, ওই ব্যক্তি রেস্টুরেন্টের বারান্দায় বসে ধূমপান করছিলেন। এর আগেও ওই ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। পরে ৯ তলার বারান্দা থেকে ঝাঁপিয়ে পড়েন তিনি। 

এমই