রাজধানীর সূত্রাপুর থানা এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, নিহতের নাম ইন্দ্রজিৎ (৪৫)।
সোমবার দিবাগত রাতে প্যারিদাস রোডের ২৬/১ নম্বর হোল্ডিংয়ের ৫ তলা একটি বাড়ি থেকে লাশটি উদ্ধার করে সূত্রাপুর থানার পুলিশ।
সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই)মনির হোসেন মোল্লা  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মাথা ও গলায় জখমের চিহূ রয়েছে। রুম থেকে একটি বটি উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  
তবে এ ঘটনায় এখনো মামলা হয়নি বা কাউকে আটক করাও সম্ভব হয়নি ।
[b]ঢাকা, ১৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]