চুয়াডাঙ্গায় বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সদস্যরা গরু ও বাংলাদেশী লুঙ্গিসহ প্রায় ১২ লাখ ৬৫ হাজার টাকার চোরাচালনি মালামাল উদ্ধার করেছে।

সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত অভিযান চালিয়ে এ সব উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান জানান, জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়েছে। যার মূল্য ১২ লাখ ৬৪ হাজার ৯০০ টাকা।উদ্ধার হওয়া মালামাল চুয়াডাঙ্গার দর্শনা কাস্টমস ও ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে জমা দেওয়া হয়েছে।

জেআই