মানিকগঞ্জের দৌলতপুরে যমুনার ভাঙনে শুরু হয়েছে চরকারটারী ইউনিয়নের ১০টি গ্রামের ফসলি জমিসহ ৫ শতাধিক বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
বসতভিটা হারিয়ে ওই এলাকার মানুষ খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।
বাঁচামারা ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল লতিফ জানান, ভাঙন প্রতিরোধে সরকারি সহযোগিতার জন্য উপজেলা পরিষদে আবেদন করা হয়েছে।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউর রহমান জানান, ইতিমধ্যে বাঁচামারা ইউনিয়নে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হয়েছে।
তালিকা অনুযায়ী ত্রাণ দেওয়া হবে। তা ছাড়া গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে ভাঙনের হাত থেকে রক্ষায় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এসএম





