মানিকগঞ্জ সদর উপজেলার উত্তর তরা এলাকা থেকে পারভিন আক্তার (৪০) নামের এক নারীকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাতটার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, পারভীন দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক পারভীন ওই এলাকার আবুল হোসেনের স্ত্রী।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আমিনুর রহমান জানান, পারভীনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

কেএইচ