চাঁপাইনবাবগঞ্জে দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার ইসরাঈল মোড় থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- শিবগঞ্জ পৌর এলাকার ইসরাইল মোড় গ্রামের ইউনুস আলীর ছেলে তোজাম্মেল (৩৭) ও একই গ্রামের সইমুদ্দিনের ছেলে মিরাজুল (২১)।
চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর মো. শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ পৌর এলাকার ইসরাঈল মোড় থেকে দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটকদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
কেএইচ





