আশুলিয়ায় কর্মরত অবস্থায় আরশেদ আলম (৩২) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছে।
আরশেদ বরিশালের হিজলার পূর্বকান্দি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। সে আশুলিয়ার কাঠগড়া এলাকার রেডিয়্যান্ট নিউটেক লি. পোশাক কারখানার শ্রমিক ছিল।  
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার তার রাত্রিকালীন ডিউটি ছিল। অসুস্থ হওয়ায় বুধবার ভোরে তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সোহেল তাকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।
[b]ঢাকা,৫ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]