সুনামগঞ্জে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৮ জন আসামি গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত এ সব আসামিকে জেলার ১০টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে ধর্মপাশায় ২, সদরে ২, ছাতকে ১৫, জগন্নাথপুরে ২, দোয়ারাবাজারে ৩, তাহিরপুরে ৪, দিরাইয়ে ৭, জামালগঞ্জে ৪, শাল্লায় ২ ও মধ্যনগর থানায় ১ জন আসামিকে গ্রেফতার করা হয়।
এ ছাড়া নিয়মিত মামলার ৬ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এটি পুলিশের নিয়মিত অভিযান। গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
কেএইচ





