সাতক্ষীরার শ্যামনগরে গাবুরায় ঘের নিয়ে বিরোধকে কেন্দ্র করে গোলাগুলি ও বোমাবাজিতে দুইজন নিহত হওয়ার ঘটনায় জেলা জাতীয়তাবাদী তরুণ দলের সভাপতি সালাউদ্দিন লিটনসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকাল ১০টার দিকে গাবুরা ইউনিয়নের লক্ষ্মীখালী গ্রাম থেকে অস্ত্রসহ তাদের আটক করা হয়।
এ সময় সংঘর্ষে ব্যবহৃত একটি বন্দুক উদ্ধার করা হয়েছে। আটক সালাউদ্দিন লিটন ঘটনার মূল হোতা মজিদ মেম্বরের ছেলে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) আমিনুল ইসলাম জানান, সংঘর্ষে দুইজন নিহত হওয়ার ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বৃহস্পতিবার দুপুরে শ্যামনগর উপজেলার গাবুরায় ঘের নিয়ে বিরোধের জের ধরে ব্যাপক গোলাগুলি ও বোমাবাজির ঘটনায় আইজুল মোড়ল ও নুরুন্নবী বাশার নামে দুইজন নিহত এবং সাতজন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হন।
জেইউ





