খাদ্যের সন্ধান করতে গিয়ে জোয়ারের পানিতে ভেসে চর কুকরী মুকরীর ২টি হরিণ ঢালচরের লোকালয়ে হাজির হয়।
স্থানীয় জনতা হরিণ দু'টিকে আটক করে কুকরী মুকরী রেঞ্জার সাজেদুল আলমকে খবর দিলে তিনি হরিণ দু'টিকে উদ্ধার করে কুকরী মুকরীর বনে অবমুক্ত করেন।
ঢালচর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান কালাম জানান, গতকাল সকালে ঢালচরে জনতার হাতে ২টি বনের হরিণ আটক হয়। পরে খবর পেয়ে কুকরী মুকরী রেঞ্জার হরিণ ২টি উদ্ধার কাজ পরিচালনা করে হরিণ ২টিকে কুকরী মুকরীর বনে অবমুক্ত করেন।
কেএইচ





