গাইবান্ধায় অনির্দিষ্টকালের জন্য আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন গাইবান্ধা জেলা জজ আদালতের আইনজীবীরা। জেলা জজ এটিএম গোলাম কিবরিয়ার প্রত্যহার দাবিতে তারা আদালত বর্জন করে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এক জরুরি সভায় এ ঘোষণা দেওয়া হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি ফারুক আহম্মেদ প্রিন্স জানান, জেলা জজ এটিএম গোলাম কিবরিয়া গাইবান্ধায় যোগদানের পর থেকে বিভিন্ন অনিয়মতান্ত্রিকভাবে আদালত পরিচালনা করছেন। তিনি দীর্ঘদিন ধরে আদালতে অনুপস্থিত থাকায় বিভিন্ন মামলার বাদী-বিবাদী হয়রানি ও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





