গাজীপুরে বাস ও লেগুনার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আটজন। শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানা যায় নি।
নিহতদের লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। পুলিশের ভাষ্য, সকালে ভোগড়া বাইপাস মোড় থেকে যাত্রী নিয়ে একটি লেগুনা কোনাবাড়ি যাচ্ছিল।
কিছু দূর যাওয়ার পর একটি রিকশাকে পাশ কাটাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা আজমেরি গ্লোরী পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাস ও লেগুনার ১০ যাত্রী আহত হন।
এলাকাবাসী আহতদের উদ্ধার করেন এবং চারজনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
এমআর





