খুলনা নগরীর দিঘলিয়া উপজেলার খলিলের ইটভাটায় অভিযান চালিয়ে ২০০ বস্তা চোরাই সার উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১০টায় দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমানের নির্দেশে এ অভিযান চালায় পুলিশের একটি টিম।
হাবিবুর রহমানের বলেন, চেরাই সার মজুত করার খবর পেয়ে বুধবার রাত ১০টার দিকে ইটভাটায় অভিযান চালনো হয়। এ সময় ইটভাটা থেকে ২০০ বস্তা চোরাই সার উদ্ধার করা হয়।
তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানান তিনি। উদ্ধারকৃত সার কোথা থেকে আনা হয়েছে এবং কারা জড়িত, সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
মামুন/এমএনজে





