ঢাকার দক্ষিণখানের পূর্ব আশকোনার একটি বাড়িতে ‘গ্যাস লাইনের ছিদ্র থেকে’ আগুন লেগে দগ্ধ পাঁচজনের মধ্যে ওই বাড়ির গৃহকর্মীর মৃত্যু হয়েছে।
বুধবার রাত সাড়ে ৩টার দিকে বার্ন ইউনিটিতে চিকিৎসাধীন অবস্থায় সখিনা বেগম নামে ৪২ বছর বয়সী ওই নারীর মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদরর্শক মোজাম্মেল হক।
আগুনে সখিনার শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানান মোজাম্মেল হক।
গত ১১ অক্টোবর সকালে আশকোনার দুই তলা ওই বাড়ির দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের এ ঘটনায় দগ্ধ আরও চারজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন।
এর হলেন- সৌদি আরব প্রবাসী আবুল কাশেমের স্ত্রী ওই বাড়ির গৃহকর্ত্রী রেহেনা আক্তার (৪০), তাদের ছেলে রেজওয়ান আহমেদ শুভ (১৬) ও তানভীর আহমেদ নিলয় (১২) এবং মেয়ে আফসানা আক্তার (১৯)।
চিকিৎসকের বরাত দিয়ে মোজাম্মেল জানান, এই চারজনের মধ্যে রেহেনার অবস্থা আশঙ্কাজনক।
ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা, গ্যাসের পাইপে ছিদ্র থাকায় রাতে ঘরে গ্যাস জমে গিয়েছিল। সকালে গৃহপরিচারিকা চুলা জ্বালাতে গেলে বিকট শব্দ হয়ে আগুন ধরে যায়।
এমআর





