ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা বুড়িচংয়ে কাভার্ড ভ্যানের চাপায় মোটর সাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন।

শনিবার বিকেল পৌনে ৩টার দিকে মহাসড়কের বুড়িচংয়ের ইস্টার্র্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন কাবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

মহাসড়কে মোবাইল টিমে দায়িত্বে থাকা ময়নামতি হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট আনোয়ার হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকাগামী একটি একটি কাভার্ড ভ্যান মহাসড়কের বুড়িচং উপজেলার ইস্টার্র্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন কাবিলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন।

এএইচ