সাতক্ষীরার শ্যামনগরে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বজ্রপাতে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৭ জন।
নিহতরা হলেন- শ্যামনগর উপজেলার আইলা দুর্গত গাবুরা ইউনিয়নের নয় নম্বর সোরা গ্রামের রহমান পাড়ের স্ত্রী নূরুননাহার (৩৫), সাহেব আলী ও একই উপজেলার বংশিপুর-পাতড়াখালী গ্রামের সাজেদা খাতুন (৪০)। অন্য একজনের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে শ্যামনগর থানার ওসি এনামুল হক জানান, সকালে আকাশে কালো মেঘ জমে। হঠাৎ করে বজ্রপাতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। এ সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। আহত হয়েছে ওই এলাকার আরো সাতজন।
এআর





