ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌরসভার ২০১৫-১৬ র্অথ বছররে জন্য ১০ কোটি ৭১ লাখ ১৭হাজার ৭৯ টাকা ৯০পয়সার বাজটে ঘোষণা করা হয়েছে। এ বাজেটে নতুন কোন করারোপ করা হয়নি।

সোমবার দুপুরে পৌরসভা র্কাযালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ৭ম বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মো. গোলাম কিবরিয়া।

প্রস্তাবতি বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ২কোটি ৭৭ লাখ ৩৯হাজার ৩৩৯টাকা ৪০পয়সা। ব্যয় ধরা হয়েছে ২কোটি ৫৩লাখ টাকা।

বাজেট পেশকালে উপস্থতি ছিলেন পৌর সচিব হারুন অর রশিদ, প্রধান হিসাব রক্ষক আরিফুল ইসলাম, পৌর কাউন্সলির ও সংরক্ষিত কাউন্সিলরবৃন্দ।

এক প্রশ্নের জবাবে পৌর মেয়র গোলাম কিবরিয়া বলেন, বাস্তবতা সামঞ্জস্য রেখে এ বাজেট ঘোষণা করা হয়েছে।

এএইচ