রাজধানীর শাহবাগ শিশু পার্কের সামনে থেকে ককটেলসহ চারজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে মহানগর ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। আটককৃতদের নাম ও পরিচয় জানা যায়নি।
ডিএমপির মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান বলেন, আটককৃতদের গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কেএইচ





