দূর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ রাশেদুল ইসলাম বাদশা (২৭) নামে আরেকজন নিহত হয়েছেন।

বুধবার বিকাল ৫টা ৩০মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাতপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রাশেদুল কক্সবাজারের চকরিয়া উপজেলার পাহাড়চান্দা গ্রামের সৈয়দ আহমেদের ছেলে। তিনি এক বছরের একটি সন্তানের জনক।

গত ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার কক্সবাজার থেকে কাতার যাওয়ার উদ্দেশ্যে ঢাকায় রওয়ানা দেন তিনি। আসার পথে কুমিল্লার চৌদ্দগ্রামে দগ্ধ হন রাশেদুল। তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে।

এআই/এমকে