দেশের পর্যটন কেন্দ্র, হোটেল-মোটেল ও রিসোর্ট আজ (১৯ আগস্ট) বৃহস্পতিবার থেকে খুলছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সরকার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্যবিধি মেনে ধারণক্ষমতা বা আসন সংখ্যার ৫০ শতাংশের বেশি ব্যবহার করা যাবে না।

দীর্ঘসময় বন্ধ থাকার পর আবারও পর্যটন কেন্দ্রগুলো খোলার ঘোষণায় স্বস্তি প্রকাশ করেছেন এই খাতের ব্যবসায়ীরা।

পর্যটন কেন্দ্রের সবাই স্বাস্থ্যবিধি অনুসরণ করছে কি-না তা নজরদারী করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা। ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ট্রিয়াব) সভাপতি খবির উদ্দিন আহমেদ বলেন, “আমরা প্রস্তুতি নিয়েছি। স্বাস্থ্যবিধি মেনে অতিথিরা রিসোর্টে আসবেন।”

“তবে যে বিধিনিষেধ দেওয়া হয়েছে তাতে ব্যয়ের তুলনায় আয় তেমন হবে না। রিসোর্ট চালু রাখলে অপারেশনাল খরচ হবে শতভাগ। কিন্তু অতিথি রাখা যাবে অর্ধেক। তাই লোকসান থেকেই যাবে।”

এমবি