রাজধানীর হাতিরঝিল এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জিয়াউল হক সেন্টু (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। রমনা থানার এসআই আতিকুর রহমান লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কে বা কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়েছে।
[b]ঢাকা, ১৬ মে (টাইমনিউজবিডি.কম)//এএইচ
[/b]
জাতীয়
রাজধানীতে ছুরিকাঘাতে নিহত ১
রাজধানীর হাতিরঝিল এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জিয়াউল হক সেন্টু (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।