ঘূর্ণিঝড় ‘আম্পান’ মোকাবিলায় উপকূলীয় এলাকার স্কুল-কলেজগুলো জনসাধারণের জন্য আশ্রয়কেন্দ্র হিসেবে খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
ঘূর্ণিঝড়ে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলে সে তথ্য ২৪ ঘণ্টার মধ্যে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠাতেও বলা হয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের।
মঙ্গলবার (১৯ মে) মাউশি থেকে এই বিষয়ে আদেশ জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় উপকূলীয় এলাকার স্কুল-কলেজগুলো জনসাধারণের আশ্রয় কেন্দ্রে হিসেবে ব্যবহারের জন্য খুলে দিতে হবে। আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তালিকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সংগ্রহ করে জেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কন্ট্রোল রুমে পাঠাবেন।
এছাড়া ঘূর্ণিঝড় আম্পানে শিক্ষা সংশিতষ্ট যে কোন তথ্য জানতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে (০১৭১১৭০৪৭২৫) যোগাযোগ করতে বলা হয়েছে কর্মকর্তাদের।
এতে আরও বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের আঘাতে কোন শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের সে তথ্য সংগ্রহ করে ২৪ ঘন্টার মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তা এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে জানাতে বলা হয়েছে।
এমবি





