রাজধানীর মিরপুর-১৪ নম্বরের পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভবনের ৭ম তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি। পরে ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়ে সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের অপারেটর গোলাম মোস্তফা  জানান, ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সন্ধ্যায় সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির ব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
ভাষাণটেক থানার ওসি হোসনে আরা বলেন-আগুন লাগার পর রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ভবনের সপ্তম এবং অষ্টম তলায় আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে প্রতক্ষ্যদর্শীরা জানান।
[b]ঢাকা, ১১ এপ্রিল(টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]