রাজধানীর কাফরুলে গ্যাসের আগুনে দগ্ধ একই পরিবারের ছয়জনের মধ্যে জাহিদ হোসেন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ড. পার্থ শংকর পাল জানান, সকাল ১১টার দিকে জাহিদ হোসেনের মৃত্যু হয়। আগুনে তার শরীরের ৪০ শতাংশ পুড়ে যায়। ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, ২৬ সেপ্টেম্বর রাত ২টায় কাফরুল থানার মিরপুর ১৪ নম্বরের পূর্ব সেনপাড়ার ৫৯০ নম্বর টিনশেড বাসায় গ্যাসের আগুনে বেলাল হোসেনের পরিবারের ছয় সদস্য দগ্ধ হন।
দগ্ধ অন্যরা হলেন- বেলাল হোসেন (৪৫), তার স্ত্রী সালেহা বেগম (৩৮), তাদের মেয়ে আমেনা বেগম (২৪), ফাতেমা আক্তার (১৪) ও নাতিন (আমেনার মেয়ে, ১ বছর)।
পার্থ শংকর পাল জানান, বেলাল হোসেনের শরীরের ৪০ শতাংশ, সালেহা বেগমের ২২ শতাংশ, ফাতেমার ২০ শতাংশ, আমেনার ১৮ শতাংশ ও তার মেয়ের ১৬ শতাংশ পুড়ে গেছে।
কেএইচ





