নাটোরের লালপুরে ট্রাকচাপায় দুই বাইসাইকেল আরোহী নিহত হয়েছে।
শনিবার (২৫ জুন) বিকেল সোয়া ৩টার দিকে লালপুর বাঘা সড়কের চিনিবটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো-লালপুর উপজেলার জদ্দবগি গ্রামের রতন কুমারের ছেলে নিরব (১৫) ও পাবনার ঈশ্বরদী উপজেলার বাপ্পী সরকারের ছেলে বিজয়(৮)।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, বাঘা থেকে বাইসাইকেল বাড়ি ফিরছিল নিরব ও বিজয়। এ সময় ঈশ্বরদী থেকে বাঘাগামী একটি ট্রাক বাইসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।
লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্ততি চলছে।
ওএফ





