রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে রফিকুল ইসলাম নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাবার নাম মোয়াজ্জেম হোসেন। পশ্চিম মাটিকাটা এলাকায় তাদের বাসা।
জানা গেছে, রাত সাড়ে ১১ টার দিকে পশ্চিম মাটিকাটা এলাকায় কয়েকজন সন্ত্রাসীরা রফিকুলের কাছ থেকে ৩০ হাজার টাকা ও একটি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়। পরে তাকে উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে ভর্তি করা হয়।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ভাষানটেক এলাকায় ঘটনাটি ঘটছে। তবে তা ছিনতাই নয়, ইয়াবাসহ মাদক ব্যবসার টাকার বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।
এমকে





