রাজধানীর পল্লবীতে এবার একই পরিবারের দুই স্কুলশিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ দুই শিক্ষার্থীর মধ্যে একজন ১০ম শ্রেণি ও অপরজন ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
শুক্রবার (১৫ অক্টোবর) সকাল ৮ টায় মিরপুরের পল্লবীর একটি সড়ক থেকে নিখোঁজ হয়। এই ঘটনায় এক ছাত্রীর বাবা শুক্রবার পল্লবী থানায় জিডি করেছেন।
জিডিতে তিনি উল্লেখ করেন শুক্রবার সকাল ৮ টা থেকেই তার মেয়ে ও তার ভাগনি নিখোঁজ হয়েছেন।
জিডির তদন্তকারী কর্মকর্তা ও পল্লবী থানার এসআই সাইফুল বলেন, আমি ঘনাটাস্থলে রয়েছি। বাসার সিসি ক্যামরা ও ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এখন পর্যন্ত এই ঘটনার কোনো ক্লু পাইনি। চেষ্টা করছি।
এমবি





