সম্প্রতি জঙ্গি তৎপরতার অগ্রগতি হয়েছে। তবে এ সমস্যা সহসাই সমাধান সম্ভব নয় ইঙ্গিত করে ডিবির যুগ্ম কমিশনার আব্দুল বাতেন বলেছেন, জঙ্গিরা তো হাঁড়ি নয় যে বাড়ি দিলে ভেঙে যাবে। জঙ্গিবিরোধী বিশেষ অভিযান ও ধরপাকড়ের পর পুলিশ জঙ্গিদের চক্র ভাঙতে পেরেছে কি না জানতে চাইলে আজ সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার আবদুল বাতেন।

তিনি বলেন, আমরা অনেক তথ্য সংগ্রহ করেছি। অনেক আসামি শনাক্ত হয়েছে। কিন্তু গ্রেপ্তার হয়নি। তিনি বলেন, এ পর্যন্ত জঙ্গি ইস্যুতে ৪৪টি মামলা হয়েছে। মামলার সূত্র ধরে অনেক জঙ্গিকে গ্রেপ্তার করা হলেও যারা মামলার বাইরে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

তিনি বলেন, গত ১৩ জুন রাজধানীর কামরাঙ্গীর চর থেকে মোজাহিদুল ইসলাম ও আরিফুল ইসলাম সোলাইয়মান নামে এবিটির আরো দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের দেওয়া তথ্য অনুযায়ী এদের গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ঢাকা অঞ্চলের এবিটির দাওয়াতি শাখার দায়িত্বশীল পর্যায়ের নেতা। আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে আবদুল বাতেন জানান, এবিটির শীর্ষ এক নেতার নির্দেশ সাংগঠনিক মিটিংয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে আসে। এবিটির সম্বন্ধে তারা গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে।

প্রমাণ ছাড়া বিভিন্ন জঙ্গিদের ধরা হয়। পরে আদালত থেকে তারা জামিনে বেরিয়ে যায়। পুলিশ কেন তাদের অভিযোগ প্রমাণ করতে পারে না?- সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালতে প্রমাণ হয়নি এমন কোনো তথ্য আমার কাছে নেই। আমরা যথেষ্ট প্রমাণাদি নিয়ে আসামি গ্রেপ্তার করি। তবে জামিন দেওয়া আদালতের বিষয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিবি দক্ষিণ বিভাগের উপকমিশনার (ডিসি) মাশরুকুর রহমান খালেদ।

এআই