ময়মনসিংহে নূরানি জর্দা ফ্যাক্টরিতে যাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে ২৫ জন নিহতের ঘটনায় নূরানি জর্দা ফ্যাক্টরির মালিক শামীম তালুকদার (৬৫) ও তার ছেলে হেদায়েত তালুকদার (৩০) সহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় ৭ জনকে আটক করা হয়।

শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলা দায়েরের বিষয়টি কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম নিশ্চিত করেছেন।

মামলার অন্যান্য আসামিরা হলেন ফ্যাক্টরির ম্যানেজার ইকবাল হোসেন (৩৫), ইকবাল (৪০), আরমান হোসেন (৩৫), আলমগীর হোসেন (৩৪), আরশাদুল ইসলাম (৩২), ড্রাইভার পারভেজ (৩৫) ও কর্মচারী আ. হামিদ (৩৬)। আসামিরা সবাই পুলিশের হাতে আটক রয়েছে।

এসএইচ