শুক্রবারেও একটি হজ ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
হজ ক্যাম্প পরিচালক সাইফুল ইসলাম জানান, যাত্রী না পাওয়ায় শুক্রবার একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটটির পরবর্তী তারিখ দেয়া হয়েছে ১৩ আগস্ট। তবে আর কোনো ফ্লাইট বাতিল হবে না বলে জানান তিনি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, এখন পর্যন্ত মোট ২৮টি হজ ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।
এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন।
হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট পৌঁছে ২৪ জুলাই। শেষ ফ্লাইট ২৮ আগস্ট। ফিরতি ফ্লাইট শুরু হবে ৬ সেপ্টেম্বর ও শেষ ফিরতি ফ্লাইট ৫ অক্টোবর।
এ বছর চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর।
তবে, ভিসা জটিলতার কারণে এ বছর বিশাল সংখ্যক বাংলাদেশি হাজির হজ অনিশ্চিত হয়ে পড়েছে বলে সূত্র জানায়।
অবশ্য হজ অফিসের অভিযোগ, ভিসা জটিলতা নয় বিমান সংকটের কারণে হজ ফ্লাইট বাতিল হচ্ছে।
এমবি





