রাজধানীর খিলগাঁও’য়ে সাইফুল ইসলাম (৩৩) নামে এক আইনজীবীকে কুপিয়ে জখম করেছে দুর্বত্তরা।

রোববার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে এই ঘটনা ঘটে।

সাইফুল ইসলাম রাজধানীর পূর্ব রামপুরার রমজান আলীর ছেলে।

জানা যায়, আজ রাত সাড়ে ১২ দিকে রামপুরার বাসায় যাওয়ার উদ্দেশে এডভোকেট সাইফুল তার পল্টনের ইব্রাহীম ম্যানশনের নিজ চেম্বার থেকে নিচে নামে। এসময় ১০/১২ জন দুর্বত্ত তাকে ধরে মাইক্রোবাসে ওঠায়। পরে দুর্বত্তরা তার কাছে ১ লাখ দাবি টাকা করে। সাইফুল টাকা দিতে রাজি না হলে দুর্বত্তরা তাকে কুপিয়ে জখম করে খিলগাঁও খিদমা হাসপাতালের কাছে ফেলে রেখে চলে যায়।

স্থানীয়রা প্রথমে তাকে খিদমা হাসপাতালে নেয়। পরে সাইফুলের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে(ঢামেকে) নেওয়া হয়।

ঢাকা, ২৩ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস