বৃহস্পতিবার (২৫ জুন) বিদ্যুৎ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুন মাসের শুরু থেকে নতুন বিদ্যুৎ মূল্যহার কার্যকর হয়েছে। এ কারণে প্রিপেইড মিটারে নতুন ট্যারিফ সঠিকভাবে কার্যকর করতে গ্রাহকদের নির্ধারিত পদ্ধতিতে মিটার আপডেট করতে হবে।

গ্রাহকরা সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী সংস্থার ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুসরণ করে সহজেই মিটার আপডেট করতে পারবেন। এ বিষয়ে কোনো ধরনের সমস্যা বা সহায়তার প্রয়োজন হলে সংশ্লিষ্ট সংস্থার হটলাইন নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা নম্বর ১৬৯৯৯ ছাড়াও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ১৬২০০, পল্লী বিদ্যুতায়ন বোর্ড ১৬৮৯৯, ডিপিডিসি ১৬১১৬, ডেসকো ১৬১২০, নেসকো ১৬৬০৩ এবং ওজোপাডিকো ১৬১১৭ নম্বরে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পাওয়া যাবে।

এমএম