বুধবার (৭ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখা থেকে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসকদের এ নির্দেশনা দেওয়া হয়।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. মোজাম্মেল হক রাসেল স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, উপজেলা পরিষদ আইন, ১৯৯৮-এর ২৭(৪) ধারা অনুযায়ী প্রতিটি সভার কার্যবিবরণীর একটি অনুলিপি সভা অনুষ্ঠানের ১৪ দিনের মধ্যে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যের কাছে পাঠানোর বিধান রয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে, অধিকাংশ উপজেলা পরিষদ নিয়মিত সভার কার্যবিবরণী বিধি অনুযায়ী সরকারের কাছে পাঠাচ্ছে না। এর ফলে সরকারের অগ্রাধিকারভিত্তিক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি যথাযথভাবে পর্যালোচনা করা সম্ভব হচ্ছে না।
বিশেষ করে ছাদভিত্তিক সোলার প্যানেল স্থাপন, ডেঙ্গু প্রতিরোধসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের বাস্তবায়ন পরিস্থিতি কার্যবিবরণীর মাধ্যমে তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া উপজেলা পরিষদের ন্যস্ত বিভাগগুলোর সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতিও সভার কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে। অগ্রাধিকারমূলক কর্মসূচির ক্ষেত্রে কাজের বাস্তব অবস্থা বোঝাতে সচিত্র প্রমাণক সংযুক্ত করার নির্দেশনা রয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, এসব ছবি রঙিন প্রিন্টে পাঠাতে হবে। কোনো উন্নয়নকাজের আগে ও পরের চিত্র থাকলে তা পাশাপাশি সংযুক্ত করে পাঠানোর কথা বলা হয়েছে।
কার্যবিবরণী নিয়মিতভাবে স্থানীয় সরকার বিভাগের নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠানোর পাশাপাশি এর হার্ডকপি স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে পাঠাতে বলা হয়েছে।
এস











