রাজধানীর ভাটারা এলাকায় ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের হোস্টেল থেকে সাইদুল ইসলাম (১৮) নামের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ১০টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। সে ওই কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
ভাটারা থানার ডিউটি অফিসার শবনম আরা এবং এস আই জুলফিকার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় হোস্টেল সুপারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ওসি।
জেইউ/কেএইচ





