পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া এম এম হাইস্কুল মাঠে আয়োজিত উপজেলা বিএনপির সম্মেলন ঘিরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দেওয়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
স্কুল মাঠ ও এর আশপাশ এলাকায় মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, ঈশ্বরদী উপজেলা বিএনপির সম্মেলন মঙ্গলবার বিকেলে দাশুড়িয়া এম এম হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবার কথা ছিল।
সম্মেলন ঘিরে উপজেলা বিএনপির সভাপতি শামসুদ্দিন মালিথা ও কেন্দ্রীয় বিএনপিরসহ তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব সমর্থিত দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম সেলিম বিকেল সাড়ে ৩টার দিকে ১৪৪ ধারা জারি করেন। রাত সাড়ে ৯টা পর্যন্ত এই ১৪৪ ধারা বলবৎ থাকবে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।
এমকে





