পাবনার সুজানগর উপজেলার রানী নগর বিল গাজনা স্কুল এন্ড কলেজের ২০ শিক্ষার্থী অসুস্থ্য হয়ে পড়েছে। অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে তারা অসুস্থ হয় বলে জানা যায়।
বুধবার বেলা পৌনে ১১টার দিকে জেএসসি মডেল টেস্ট পরীক্ষা চলাকালে আকস্মিকভাবে এই ঘটনা ঘটে।
শিক্ষা প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক জেহাদুল ইসলাম জানান, জেএসসি মডেল টেস্ট পরীক্ষা চলাকালে হঠাৎ করে অষ্টম শ্রেণির শিক্ষার্থী রায়হানা খাতুন জ্ঞান হারায়। এর কিছুক্ষণ পর নাইস খাতুন নামের আরেক শিক্ষার্থী জ্ঞান হারায়। এভাবে পর্যাক্রমে শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২০ জন শিক্ষার্থী ধারাবাহিকভাবে জ্ঞান হারায়।
এরপর কর্তৃপক্ষ পরীক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। অভিভাবকরা দ্রুত তাদের ছেলে-মেয়েদের স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেছেন।
ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





