রাজধানীর খিলগাঁও রেললাইন সংলগ্ন এলাকা থেকে সাতটি পেট্রোল বোমা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব)।

বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে পেট্রল বোমাগুলো উদ্ধার করে র‌্যাব-৩ এর একটি দল। পেট্রল বোমা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মাকসুদুল আলম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর মেজর কামরান কবিরের নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় সাতটি পেট্রল বোমা উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

নাশকতার উদ্দেশ্যে কে বা কারা বোমাগুলো ওই স্থানে রেখে গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

কেএইচ