লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলায় ১২ কেজি ভারতীয় গাঁজা ও একটি মোটরসাইকেল-সহ আইনুল ইসলাম (৩২) ও রফিকুল ইসলাম (২৫) নামে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার ভোরে উপজেলার কাকিনা এলাকা থেকে তাদের আটক করে কালিগঞ্জ থানা পুলিশ।
আটককৃতরা কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার গোড়কমন্ডল এলাকার নাদের আলী ও আবুল কাশেমের পুত্র বলে জানা গেছে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে এসআই বাদল কুমার ও সঙ্গীয় ফোর্সসহ উপজেলার কাকিনা এলাকায় এক বিশেষ অভিযানে ১২ কেজি ভারতীয় গাঁজা ও একটি মোটর সাইকেলসহ আইনুল ইসলাম ও রফিকুল ইসলামকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক ২ জনকে সোমবার সকালে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
নুরনবী/এসএম





